দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ২৯৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৯৯৫ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১২ আগস্ট) দেশের করোনা পরিস্থিতির সবশেষ আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৫৫০টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৭৫১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি নমুনা।’
এতে আরও বলা হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৩ হাজার ৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন, বাড়িতে ৩ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, ৬১ বছরের বেশি বয়সী ২৪ জন।
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১৬৮১ জন, চট্টগ্রামে ৮১৯ জন, রাজশাহী ২২৬ জন, খুলনায় ২৭১ জন, বরিশাশে ১৩৫ জন, সিলেটে ১৬২ জন, রংপুরে ১৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৮ জন।
Related News
সশস্ত্র বাহিনী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সবRead More
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায়Read More



Comments are Closed