সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৮৫৮২, মৃত্যু ১৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১৩২ জন।
রোববার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৮৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৩০ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়।
সুস্থ হওয়া ১৩২ জন রোগীদের মধ্যে সিলেটে ৮৩ জন, মৌলভীবাজারে ৩৯ জন, হবিগঞ্জে ৬ জন এবং সুনামগঞ্জে ৪ জন রোগী করোনামুক্ত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল আটটা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৫৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬২৫ জন, সুনামগঞ্জে ১৬০১ জন, হবিগঞ্জে ১২৫৭ জন ও মৌলভীবাজারে ১০৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার সকাল পর্যন্ত সিলেটের চার জেলায় বর্তমানে ১৫৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ২২ জন করে রয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৫২ জন করোনা আক্রান্ত রোগী। যাদের মধ্যে সিলেট জেলায় ১২৫২ জন, সুনামগঞ্জে ১২২৩ জন, হবিগঞ্জে ৮০৯ জন ও মৌলভীবাজারে ৬৬৮ জন।
এছাড়া সিলেট বিভাগের চার জেলায় মৃত্যুবরণ করেছেন ১৫৩ জন করোনা রোগী। এর মধ্যে সিলেটে সর্বাধিক ১২২ জন, মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ১১ জন এবং সুনামগঞ্জে ১৭ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More



Comments are Closed