Main Menu

চুয়াডাঙ্গায় বাসচাপায় পাঁচ দিনমজুরসহ নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস একে একে মোটরসাইকেল, আলমসাধু ও ব্যাটারিচালিত রিকশাভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাঝের পাড়ার সোহাগ (২৫), একই গ্রামের শরীফ (৩২), রাজু হোসেন (৩৫) ও শরিফুল ইসলাম ওরফে কালু (৪০) এবং পার্শ্ববর্তী খাড়াগোদা গ্রামের মিলন হোসেন ( ৪০) ও বসুভাণ্ডারদহ গ্রামের ষষ্ঠী হাওলাদার (৩৫)। তাঁদের মধ্যে প্রথম তিনজন ঘটনাস্থলে এবং বাকি তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মিলন হোসেন সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এআই টেকনিশিয়ান এবং বাকি পাঁচজন কৃষিশ্রমিক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছ্।

Share





Related News

Comments are Closed