এবার কমেছে সোনার দাম
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২ আগস্ট থেকে টানা উত্থানের পর ৭ আগস্ট (শুক্রবার) এসে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পতন হয়েছে সোনার দামে। এদিন হাত বদলের এক পর্যায়ে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২০২৮.১১ ডলারে। আগের দিনের সবশেষ দামের চেয়ে এই দাম প্রায় ৪২ ডলার (৪১.৯৪) কম। এদিন একবারের জন্যও আগের দিনের দাম পার করতে পারেনি সোনা।
গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া যায়। এর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম।
বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত ২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১০ ডলার। পরেরদিন বেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্টে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৭.১৫ ডলার। ৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে। এদিন প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৩.৩০ ডলার।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed