Main Menu

দেশে করোনায় আরও ৩২ প্রাণহানি, শনাক্ত ২৬১১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৩৬৫ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ৬১১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রতিবেদন পাঠ করেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন এবং মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪২ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে ১ জন।

মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন রয়েছেন।

এসময়ে সারা দেশ থেকে আরও ১১ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ ৮৪টি ল‌্যাবে ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি

Share





Related News

Comments are Closed