সোমবার থেকে লন্ডন-সিলেট রুটে বিমানের ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ফের চালু হচ্ছে।
সোমবার (৯ আগস্ট) বিমানের ফ্লাইট লন্ডন থেকে রওয়ানা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
একই পত্রে, সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আসবে। যে সব যাত্রীর করোনা পজেটিভ রয়েছে, তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে। আর যে সব যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে-সে সব যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed