লেবাননে নিহত ৪ বাংলাদেশির পরিচয়
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের বোমা বিস্ফোরণে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত চার বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০০ বাংলাদেশি। যাদের মধ্যে রয়েছেন শ্রমিক ৭৯ জন এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ২১ জন।
তাদের ব্যবহৃত বাংলাদেশি যুদ্ধ জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে।
নিহত ৪ জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। নিহতরা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ১১০ জনবল নিয়ে ব্যানকন-৮ হিসেবে ২০১৮ সালের ১ জানুয়ারি লেবাননের সমুদ্র এলাকায় মোতায়েন করা হয়। বর্তমানে ওই জাহাজে ব্যানকন-১০ কন্টিনজেন্ট ২০১৯ সালের ৮ জুলাই থেকে সেখানে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজ ‘বিজয়’কে ২০১১ সালের ৫ মার্চ নৌবাহিনীতে কমিশনিং করা হয়। ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র বন্দরের ১২ নম্বরে হ্যাঙ্গারে রাখা অ্যামোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছেন। আহত ৪ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ৩ লাখ মানুষ।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed