শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার রাতে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়ায় আত্মহত্যার এ ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, তোরাবি বিনতে হক নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামে।
ঘটনার আগে লেখাপড়া সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে রাগারাগি করেন তুরাবি। পরে রাত ১০টার দিকে তিনি নিজ রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ মেলেনি। পরবর্তীতে রাত ৩টার দিকে রুমের দরজা ভেঙে তুরাবির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে লেখাপড়া নিয়ে তাঁর মায়ের সাথে মনমালিন্য হয়। এরপর মায়ের সাথে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অপমৃত্যুর মামলার লিখিত এজাহারে তাঁর পিতা উল্লেখ করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গতকাল রাতে পৌরসভার কাটলি এলাকা থেকে একজনের আত্মহত্যার খবর আসে। পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।তার বাবা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মেয়েটির মৃত্যু নিয়ে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed