সিলেটে দুই ল্যাবে আরো ৮৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (৫ আগস্ট) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান আজ ওসমানীর পিসিআর ল্যাবে ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের তিনজন এবং মৌলভীবাজারের ১৫ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান জানান, ‘শাবির ল্যাবে আজ সিলেটের ৬২টি, হবিগঞ্জের ৬১টি ও সুনামগঞ্জের ৮২ টিসহ মোট ২০৫ টি নমুনা সংগ্রহ করে ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৭ জন, হবিগঞ্জের ১২ জন এবং সুনামগঞ্জ জেলার ১৭ জন রয়েছেন।’
এ নিয়ে বুধবার (৫ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২৭৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৭২ জন, সুনামগঞ্জে ১৫৫৩, হবিগঞ্জে ১২২৬ এবং মৌলভীবাজারে ১০২৫ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আর বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৬২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১১২৫, সুনামগঞ্জে ১ হাজার ১৫০, হবিগঞ্জে ৭৬৫, মৌলভীবাজারে ৫৮৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed