শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালক। বুধবার দুপুর সাড়ে ১২ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জগতপুরে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লাগানো গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রী সোহেল মিয়া। এসময় গুরুতর আহত হন কলেজ ছাত্র কিবরিয়া খান।
গুরুতর আহত কিবরিয়া খানকে মুমুর্ষ অবস্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজমিস্ত্রি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। শায়েস্তাগঞ্জ থেকে মোটর সাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যেই মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাইয়েছি। তবে কাউকেই পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed