ছাতকে নৌকা ডুবিতে কিশোরের মৃত্যু
ছাতক প্রতিনিধিঃ ছাতকে ডিঙি নৌকা নিয়ে হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে আকাশ আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চেচান গ্রামের সাদার হাওর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আকাশ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের আলী হোসেনের ছেলে হাসানের বন্ধু আকাশ গতকাল রোববার তাদের এখানে বেড়াতে আসে। সোমবার সকাল ৭টায় ডিঙি নৌকা নিয়ে পার্শ্ববর্তী সাদার হাওরে বেড়াতে যায়। ওই সময় হঠাৎ করে ডিঙি নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় ৪ কিশোর সাঁতার কেটে হাওর পারে চলে আসলেও সাঁতার না জানার কারণে আকাশ পানিতে ডুবে যায়। প্রায় ১ ঘন্টা পর হাওরের পানিতে তার লাশ ভেসে উঠে।
খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান ও এসআই সুহেল রানা ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- হাওরে নৌকাডুবিতে তার মৃত্যু হয়েছে। দুপুরে আকাশের লাশ তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed