জগন্নাথপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আলী হোসেন (২৫) নামের এক যুবক।
নিখোঁজ থাকার দুইদিন পর সোমবার (৩ আগস্ট) দুপুরে তার লাশ মিলেছে সড়কের পার্শ্বের জমিতে।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরএলাকার বটেরতলের আব্দুল গনির ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমির পানিতে তার মৃত লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে এই যুবক নিখোঁজ হন। সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলো। কোন ধরণের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed