Main Menu

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত ৯ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি যাত্রীবাহী নৈশকোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের আহাদ আলীর বড় মেয়ে রুমা, নাতি আব্দুর রাহিম ও ছোট মেয়ে আদুরী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে আহাদ আলীর জামাতা লিটন তার স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে নিয়ে শ্বশুড় বাড়ি রণচন্ডি থেকে মামা শ্বশুরের বাড়ি পুটিমারী ইউনিয়নের কালিকাপুর যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকাগামী উল্লাস পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে রুমা, রাহিম ও আদুরী মারা যান।

লিটনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। লিটন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম, হারুন অর রশিদ জানান, যাত্রীবাহী বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed