জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মান্নান মুন্না (৩৫) নামের ১২ মামলার এক আসামি নিহত হয়েছে।
সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. লুৎফুর রহমান।
তিনি জানান, নিহত মুন্না মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২টি মামলার আসামি।
নিহত মুন্না জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার বিকেলের দিকে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে মুন্নাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে তথ্য দিয়েছিল, তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। এমন তথ্য পেয়ে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাবার পথে অজরগ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানিয়েছেন, এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশ আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হবে বলে জানান ওসি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed