Main Menu

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়ালো

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আরও ৫৯ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৫৪ জন এবং মৌলভীবাজারের ৫ জন। এসময়ে সিলেট জেলায় একজনের মৃত্যু হয়েছে।

এনিয়ে সোমবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৩৬৩ জন, সুনামগঞ্জে ১৫১২ জন, হবিগঞ্জে ১১৮৫ জন এবং মৌলভীবাজারে ৯৯১ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৫২২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯০, সুনামগঞ্জে ১১৪২ জন, হবিগঞ্জে ৭১৯ জন ও মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

আর এপর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১০ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৫৮ জন। এরমধ্যে ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগী। এরপর প্রতিদিন সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও।

Share





Related News

Comments are Closed