বিশ্বনাথে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ঈদুল আজহার রাতে চোরাই মদ খেয়ে রাস্তায় মাতলামি করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ সদর ইউনিয়নের চান্দশীর কাপন গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে বদরুল আহমদ বাপ্পি (২৫) ও তার সহযোগী একই গ্রামের আবুল কালাম (৩০)।
গ্রেফতারকৃত বাপ্পি বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
ঈদের দিন শনিবার দিবাগত রাত পৌনে ১টায় বিশ্বনাথ পুরানবাজারের উত্তরা ব্যাংকের সামন থেকে তাদের আটক করা হয়। এসময় তারা মাতাল ছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ আগস্ট) তাদের সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপেশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সেবন ও মাতলামি করার অপরাধে তাদেরকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দিয়ে আসামিদের আজ সিলেট কোর্টে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed