ঈদের ছুটি শেষ, সোমবার খুলছে অফিস-আদালত
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে আজ (রোববার)। আগামিকাল সোমবার (৩ আগস্ট) খুলছে অফিস-আদালত। খুলবে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও।
গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রোববারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।
ঈদের ছুটি শেষে সোমবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা যোগ দেবেন। তবে ঢাকায় পেশাজীবীদের ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।
আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও কয়েকদিন পর।
তবে অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed