রান্না করা খাবার বিতরণ করেছে হেল্পিং হ্যান্ডস
বৈশাখী নিউজ ডেস্ক: হেল্পিং হ্যান্ডস সিলেটের পক্ষথেকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নগরীর পথচারীদের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পথচারীদের খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে পর্যায়ক্রমে নগরীর বিভিন্নস্থানে ঘুরে পথচারীদের রান্না করা খাবার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হেল্পিং হ্যান্ডস সিলেটের সম্বয়নকারী আবু তাহের মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে ও হেল্পিং হ্যান্ডস সিলেটের সদস্য তাহসিন মেহেদী প্রিন্স’র পরিচালনায় উপস্থিত ছিলেন মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ইসলামপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাসুক আহমদ, হেল্পিং হ্যান্ডস সিলেটের ফয়েজ আহমদ খান, বেলাল আমান খান, আব্দুল হাসিব, আবু বক্কর সিদ্দিক, আশিকুর রহমান তারেক, জাহেদ আহমদ, মোতাহির আলী, নাঈম রাব্বী, রাহাত, আকাশ হাসান প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed