সিলেটে ঈদের দিনে শনাক্ত ৭৬ জন, মৃত্যু ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে ঈদের দিনে আরও ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১ আগষ্ট) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৯ জনের করোন শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার কলেজের ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এদিন সুনামগঞ্জ জেলায় আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১ আগষ্ট) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সবশেষ রবিবার (২ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৩০৯ জন, সুনামগঞ্জে ১৫১২ জন, হবিগঞ্জে ১১৮৫ জন এবং মৌলভীবাজারে ৯৮৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে শনিবার করোনায় আক্রান্ত হয়ে সিলেট জেলায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা মারা গেছেন।
অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগের ৩ হাজার ৫৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯০ জন, সুনামগঞ্জে ১১৩৫, হবিগঞ্জে ৭৯১, মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগী। এরপর প্রতিদিন সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed