কেউ আপনার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে?
প্রযুক্তি ডেস্ক: ফেসবুকে কারো ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ আ্যাকাউন্ট খুললে করণীয় কি সে বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জনস্বার্থে প্রচার করা একটি নির্দেশনায় বিস্তারিত বলা হয়েছে।
১. কারো ছবি এবং পরিচয় ব্যবহার করে অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললে আসল পরিচয়ধারী ব্যক্তি এবং তার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের উক্ত ফেক একাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে।
কোনো ফেক ফেসবুক একাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হলে যা করণীয়:
>>প্রথমে ফেক আইডিটি ওপেন করতে হবে। তারপর ওই পেজের ম্যাসেজ বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এ ক্লিক করতে হবে।
>>এরপর প্লিজ সিলেক্ট এ প্রবলেম টু কন্টিনিউ শিরোনামে একটি অপশন আসলে সেখানে বিভিন্ন ক্যটাগরি থেকে প্রিটেন্ডিং টু বি সামওয়ান সিলেক্ট করতে হবে।
>>ভুক্তভোগী ব্যক্তি নিজে রিপোর্ট করলে হু আর দে প্রিটেন্ডিং টু বি? এই অপশনে মি নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।
>>ফেসবুক বন্ধুরা রিপোর্ট করলে হু আর দে প্রিটেন্ডিং টু বি? অপশন থেকে এ ফ্রেন্ড অপশনে ক্লিক করলে হুইচ ফ্রেন্ড? এর স্থলে আসল একাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইলটি নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।
২. ফেক আইডিটির সম্পূর্ণ প্রোফাইল লিঙ্কসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টারে সরাসরি অভিযোগ জানানো যাবে।
এছাড়াও হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
ইমেইল: smmcpc2018@gmail.com
ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/ এ অভিযোগ পাঠানো যাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed