সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৭৮০৯, মৃত্যু ১৪৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও।
সবশেষ শুক্রবার (৩১ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৮, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪১৯১ জন, সুনামগঞ্জে ১৪৭২, হবিগঞ্জে ১১৬০ এবং মৌলভীবাজারে ৯৮৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। সবশেষ শুক্রবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের ৩ হাজার ৪৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭৪ জন, সুনামগঞ্জে ১১২৫, হবিগঞ্জে ৬৯৫, মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed