বাহুবলে বাস-কারের সংঘর্ষে নারীসহ নিহত ৩
হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ও চালক।
নিহতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শাহিদা (৩৫), মালেকা খাতুন (২২) ও প্রাইভেটকারের চালক। তবে চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি জানান, শুক্রার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার আব্দানারায়ন নামকস্থানে সিলেটগামী প্রাইভেটকারের সাথে যাত্রীবাহী বাসের সংর্ঘষ হয়। এতে তিনজন মারা যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুই নারী গামের্ন্টস শ্রমিক হবে। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed