লালবাজারের হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে সিলেট নগরী থেকে ৫ নারী-পুরুষকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে নগরের বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল আমির (আবাসিক) থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালায় হোটেল আল আমিরে। পুলিশের এসআই (নি.) আবু রায়হান নূর ও এসআই (নি.) সৌমেন দাসের নেতৃত্বে অভিযানে ওই হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী পুরুষসহ ৫ জনকে আটক করেন। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
বুধবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed