সিলেটে মাঠে নামলো পুলিশের চার ‘স্পেশাল টিম’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) চারটি ‘স্পেশাল টিম’ মাঠে নেমেছে। দুটি ভাগে বিভক্ত হয়ে এই টিম চারটি আজ বুধবার থেকে কাজ শুরু করেছে। মোটরসাইকেলযোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি এই টিমগুলো তদারকি করবে।
এসএমপি জানিয়েছে, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা রোধ, অপরাধ দমন, রাস্তায় পশুর গাড়ি যত্রতত্র না থামানো, অবৈধ পার্কিং উচ্ছেদ, যানজট নিরসন ও কোরবানীর পশু পরিবহনে সহায়তা করতেই এসএমপির ট্রাফিক বিভাগের এই স্পেশাল টিমগুলো মাঠে নেমেছে।
সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়েরের নেতৃত্বে ‘টিম-১’ নগরীর এয়ারপোর্ট সড়ক থেকে লাক্কাতুরা বাজার, বড়শালা বাজার, চৌকিদেখি, আম্বরখানা, দর্শনদেউড়ি, সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, আখালিয়া হয়ে টুকেরবাজার পর্যন্ত এবং আম্বরখানা থেকে হযরত শাহপরান (রহ.) মাজার সড়কে শাহী ঈদগাহ, টিলাগড়, মেজরটিলা হয়ে শিবগঞ্জ, নাইওরপুল, কুমারপাড়া, চৌহাট্টা, রিকাবীবাজার পর্যন্ত কাজ করবে।
সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আশিদুর রহমানের নেতৃত্বে ‘টিম-২’ নগরীর রিকাবীবাজার হয়ে কাজীরবাজার, খোজারখলা, চন্ডিপুল, এবং চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, কদমতলী টার্মিনাল, শিববাড়ি, পারাইরচক, গোটাটিকর, আলমপুর, শাহজালাল সেতু হয়ে মেন্দিবাগ, সোবহানীঘাট ও বন্দরবাজার এলাকায় নিয়োজিত থাকবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জ্যোতির্ময় সরকার বলেন, ‘এসএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে ট্রাফিক বিভাগের চারটি স্পেশাল টিম দুটি ভাগে বিভক্ত হয়ে মাঠে নামেছে। ১ আগস্ট পর্যন্ত এই টিমগুলো কাজ করবে।’
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed