বিশ্বনাথে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাস ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম বাবলা মিয়া (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সোমবার রাতে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেন তিনি।
খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
সূত্র জানায়, বাবলা মিয়া ৬/৭ বছর ধরে ওমান প্রবাসী ছিলেন। করোনা প্রাদুর্ভাবের পূর্বে গত জানুয়ারি মাসে ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি। সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে পরিবারের সবার অগোচরে নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে লুঙ্গি দিয়ে ফাঁস দেন বাবলা।
এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বাবলার ছোট ভাই নাঈম মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপেশ দাস সাংবাদিকদের জানান, পরিবারের লোকদের ভাষ্যানুযায়ী তিনি ডিপ্রেনশনে ভুগছিলেন। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed