করোনায় প্রাণ হারালেন শফিউল বারী বাবু
বৈশাখী নিউজ ডেস্ক : করোনায় প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ন্না লিল্লহি ওয় ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
জানা যায়, গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত ২টার দিকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছ, মৃত্যুকালে তিনি দুটি অবুঝ বাচ্চা ও স্ত্রীসহ অনেক আত্নীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শফিউল বারী বাবুর জানাজা অনুষ্টিত হয়।
জানাজায় অংশ নিয়ে শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘শফিউল বারী বাবু শুধু স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন না, তিনি ছিলেন বিএনপির প্রাণ। তাকে হারিয়ে দলের যে অপূরণীয় ক্ষতি হল এটি পূরণ হবার নয়। সারাদেশে অসংখ্য নেতাকর্মী তার হাতে তৈরি হয়েছে। বাবুকে হারিয়ে আমরা আমাদের একটি অমূল্য সম্পদকে হারালাম।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল সামনের কাতারে। তিনি এমন এক সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন, যখন একদিকে মহামারি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে, অপরদিকে আমাদের দেশে ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে দেশের সাধারণ মানুষ।’
জানাজায় আরও অংশগ্রহণ করেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম-আহ্বয়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে দেশব্যাপী জেলা, মহানগর এবং এর অধীনস্থ সকল থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আজ দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এছাড়া রাজধানীর ইস্কাটনস্থ নিজ বাসভবনে আজ দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা আজ বাদ আসর তার নিজ গ্রাম লক্ষ্মীপুরের রামগতিতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed