Main Menu

ছাতকে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। করোনা আক্রান্ত মীর আলা উদ্দিন (৬৬) আজ সোমবার সকালে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ছাতক পৌরশহরের বাগবাড়ী এলাকার মীর আব্দুল মিয়ার পুত্র। গত ১৯ জুলাই মীর আলা উদ্দিনের করোনা পজেটিভ শনাক্ত হলে ২০ জুলাই তাকে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাতক শহরের বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মীর আলা উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

এ নিয়ে ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১২ জন। সোমবার পর্যন্ত ছাতক উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩২৪ জনের। গত ৩ দিনে নতুন করে আরো আক্রান্ত হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া সহ ১৭ জন। আক্রান্তদের মধ্যে আরো রয়েছেন কৈতক হাসপাতালের ৪ জন, ছাতক হাসপাতালের ১ জন, নরসিংপুর গ্রামের ১ জন, আইনাকান্দি গ্রামের ১ জন, মধুকোনী গ্রামের ১ জন, শহরের ১ জন, মন্ডলীভোগ এলাকার ১ জন ও বাগবাড়ী এলাকার ৩ জন।

Share





Related News

Comments are Closed