Main Menu

ধলাই নদীতে অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীর থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েঠে টাস্কফোর্স। অভিযানকালে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যের নেতৃত্বে সোমবার সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত পুলিশ ও বিজিবি’র অংশগ্রহণে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।

ইউএনও জানান, উপজেলার লিলাইবাজার (সুজনের বাড়ি) ও বাংকার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীর তীরের কাছে বালু উত্তোলন করে পাড়ের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করে তোলা, বালুর পরিবর্তে চিপ পাথর উত্তোলন এবং সংরক্ষিত বাংকার এলাকায় বালু উত্তোলন করায় মোট ১০টি মামলায় মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১৫০ ঘনফুট চিপ পাথর জব্দ করে সেখানেই নিলামে বিক্রি করা হয়, যার মূল্য ৭ হাজার ৮শ টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, কালাসাদক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও তাদের সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

Share





Related News

Comments are Closed