বাবলু জাপার নতুন মহাসচিব, রাঙ্গা আউট
বৈশাখী নিউজ ডেস্ক: মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বসানো হয়েছে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে নিয়োগ দেন।
আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গা এমপি’র স্থলাভিষিক্ত হবেন। জাতীয় পার্টির গঠণতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬শে জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed