ডোমারে বাইসাইকেল পেল ৩০ জন শিক্ষার্থী
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে শিক্ষা বৃত্তি ও উপকরণসহ ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি মোস্তাফিজার রহমান, প্রকৌশলী মিজানুর রহমান সরদার প্রমূখ।
প্রসঙ্গত: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তায় উপজেলার ১২৫ জনকে জনপ্রতি দুই হাজার টাকা দেওয়া হয়। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৩০ জন ছাত্র-ছাত্রীকে বাই সাইকেল, ১৮৬ জনকে শিক্ষা বৃত্তি ও ১০০ জনের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed