বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মো. খালেদ মিয়া (২৩) বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই ইমরুজ তারেক। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে উপজেলার শিমুলতলায় অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি।’
এদিকে, বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে এব্যাপারে বিস্তারিত জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
পুলিশ সুপার বলেন, বুধবার রাতে জেলা পুলিশের কাছে একটি তথ্য আসে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইয়াবার একটি বড় চালান এসে ঢুকেছে। পরে খোজ নিয়ে জানা যায়, বিশ্বনাথের চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলু এই চালানটি নিয়ে এসেছে। তবে গতকালই অন্য একটি মামলায় আদালতে গেলে দুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয়দের সহযোগিতায় জানা যায় দুলু সেই চালান তার ভাই খালেদের কাছে রেখে গেছে। এমন খবরে পুলিশ শিমুলতলা গ্রামে খালদের বাড়িতে অভিযান চালায়। প্রথমে খালেদ বিষয়টি অস্বীকার করলেও তার ঘরের একটি স্টিলের আলমারির ভেতরের একটি ড্রয়ার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে খুচরা ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল আটক করা হয়।
এসপি জানান, আটকের পর যেহেতু সে সবকিছু স্বীকার করেছে তাই আজই তাকে আদালতে পাঠানো হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed