Main Menu

দেশে করোনায় আরও ৫০ মৃত্যু, শনাক্ত ২৮৫৬

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮০১ জনে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮৫৬ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১১০ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯২টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৩৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার ৭টি। নমুনা

নতুন করে মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৯ জন নারী।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

Share





Related News

Comments are Closed