ছাতকে জনতার হাতে মেচো বাঘ আটক
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি: ছাতকে বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে একটি মেচো বাঘ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ আশ্রয়স্থল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পানিতে ভেসে লোকালয়ে চলে আসে ওই মেচো বাঘ। বাঘ দেখে গ্রামের উৎসাহিত যুবকরা ধাওয়া করে। এক পর্যায়ে মেচো বাঘটিকে তারা জীবিত আটক করতে সক্ষম হয়।
এদিকে, বাঘটিকে একনজর দেখতে বন্যার পানি উপেক্ষা করে এলাকার লোকজন ভিড় জমায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটি অামেরতল গ্রামের একটি বাড়িতে শিকল বন্দি অবস্থায় রাখা হয়েছে।
« ভ্যাকসিন পুরোপুরি প্রস্তুত, জানাল রাশিয়া (Previous News)
(Next News) সিলেটের দুই ল্যাবে ১১১ জনের করোনা শনাক্ত »
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed