মা আইসিউতে, জানলার পাশে বসে দেখছে ছেলে!
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস সব পাল্টে দিয়েছে। পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধুর সঙ্গে বিচ্ছিন্ন করে দিয়েছে এই মারণ ব্যাধি। দেখা করার উপায় তো নেই–ই, এমনকি অসুস্থ, মৃত পরিজনকেও দেখার উপায় নেই কারোর। অদেখাতেই বিদায় জানাতে হচ্ছে সবাইকে। কিন্তু তবু, কোথাও যেন রক্তের সম্পর্ক আলাদা হয়ে যায় সব কিছু থেকে। ঠিক যেমন এক্ষেত্রে ঘটল।
ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনে। একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে কয়েকতলা ওপরে কাচের দেওয়ালের পাশে ভিতরের দিকে তাকিয়ে বসে আছেন এক ব্যক্তি। বয়স বেশি নয়। কিন্তু কেন এমন হাসপাতালের জানলার পাশে বসে আছেন তিনি? সেই বিষয়ের সন্ধান করতেই বেরিয়ে এসেছে অবাক করা তথ্য।
ওই ব্যাক্তির নাম জিহাদ আল সুয়াইতি। বয়স ৩০। তার মা করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। সরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি মা–কে দেখতে যাওয়ার অনুমতি স্বাভাবিকভাবেই পায়নি ছেলে। তাই সে অপেক্ষা করেছে জানলার পাশে বসে।
শেষ সময়ে মায়ের কাছ থেকে সরে যেতে চায়নি। জানলা দিয়েই সে দেখেছে, মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যতদিন মা হাসপাতালে ভর্তি ছিলেন, ততদিন রোজ রাতে ওই জানলার ধারে বসে থাকতেন এই যুবক। মোহাম্মদ সাফা নামে একজন এই ছবিটি শেয়ার করে লিখেছেন এই বিষয়টি।
করোনা আক্রান্ত মায়ের আগে থেকেই ছিল লিউকোমিয়া। পাঁচদিন তাঁকে ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। সেই যুবক সন্তান পরে জানিয়েছেন, আমার অসহায় লাগতো। তাই হাসপাতালের জানলার ধারে বসে থাকতাম। মাকে দেখতে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed