Main Menu

স্বাস্থের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ

বৈশাখী নিউজ ডেস্ক : নানা সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মার্চে দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর পিপিই-মাস্কসহ চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম না দেয়া, করোনা নিয়ে শুরুতে তৎপরতা না দেখানোসহ নানা কারণে স্বাস্থ্য অধিদপ্তরের সমালোচনা ছিল। নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে সম্প্রতি এক ব্রিফিংয়ে দেশে দুই থেকে তিন বছর করোনা থাকবে এমন মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

সবশেষ প্রতারণার অভিযোগ ওঠা রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা চিকিৎসা দেয়ার চুক্তি নিয়ে অধিদপ্তরের এক বক্তব্যে তোপের মুখে পড়েন ডিজি। তাকে শোকজও করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এরমধ্যে দুদকের পক্ষ থেকে রিজেন্টের সঙ্গে চুক্তিসহ নানা ইস্যুতে আবুল কালাম আজদকে জিজ্ঞাসাবাদ করারও সিদ্ধান্ত হয়। এই অবস্থার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

Share





Related News

Comments are Closed