সুনামগঞ্জে খাদে পড়া বাসে কোন যাত্রী মিলেনি
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জে অন্তত ২০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ার পর কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই উদ্ধার তৎপরতা সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস।
সকাল সাড়ে ৯টায় টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অন্তত ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ জন আহত অবস্থায় দুর্ঘটনার পর পর বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর বাসের ভিতর আটকা পড়া অবস্থায় কাউকে পায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে ১৫/২০ জন যাত্রী ছিল। তাদের দেয়া তথ্য ভুল হতে পারে। আমাদের দুই ঘণ্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা দেড়টায় উদ্ধার অভিযান সমাপ্ত করি।
এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তবে দুর্ঘটনার সময় গাড়ি থেকে বের হওয়া যাত্রী দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাইফুল ইসলাম গাড়িতে আরও যাত্রী থাকতে পারে বল দাবি করেছেন তিনি।
তবে এর সত্যতা পাওয়া যায়নি বলে জানান উদ্ধারকর্মী ডুবরি দল।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed