দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩০৫৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। করোনায় এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০৯ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন।
মঙ্গলবার (২১ জুলাই) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।
নতুন করে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং সাতজন নারী।তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১৫ জন করে, খুলনা ও রাজশাহী বিভাগে ৫ জন করে এবং রংপুর বিভাগে ১ জন মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১০ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৮৪১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed