Main Menu

স্বাস্থ্যবিধি মেনে বিশ্বনাথে বসছে ৭ পশুর হাট

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ৭টি স্থানে বসছে পশুর হাট। এর মধ্যে রয়েছে স্থায়ী হাট ৪টি ও অস্থায়ী ৩টি। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালিত হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সম্প্রতি অস্থায়ী ৩টি হাটের ইজারার জন্যে দরপত্রও আহ্বান করা হয়েছে।

সূত্র জানায়, উপজেলায় স্থায়ী পশুর হাট রয়েছে ৪টি। এগুলো হচ্ছে বিশ্বনাথ পুরাতনবাজার, পীরেরবাজার, লামাকাজি ও বৈরাগীবাজার। এগুলো ছাড়াও প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষ্যে দেয়া হতো একাধিক অস্থায়ী পশুর হাটের অনুমতি। এবার করোনা পরিস্থিতির কারণে বিশেষ নির্দেশনাসহ দেয়া হয়েছে ৩টি অস্থায়ী হাটের অনুমোদন। এগুলো হচ্ছে পনাউল্লাহ বাজার, মুফতির বাজার ও হাবড়া বাজার। আগামী ২৫ জুলাই থেকে এসব হাটে শুরু হবে কোরবানীর পশু বেচা-কেনা।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বাস্থবিধি মেনে এসব হাট পরিচালিত হবে। ইজারাদার ও তাদের কর্মীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করবে।

Share





Related News

Comments are Closed