সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ৬,৭৪২, মৃত্যু ১২১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩৫০০ জন, সুনামগঞ্জে ১৩১৫ জন, হবিগঞ্জে ১০৫৮ জন এবং মৌলভীবাজারে ৮৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১২১ জন। এরমধ্যে সিলেটে জেলায় ৯০ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন মারা গেছেন।
আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ জয় করে সিলেট বিভাগের ৭৩ জন বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের ২৮০৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলার ৯১০ জন, সুনামগঞ্জে ৯৮১ জন, হবিগঞ্জে ৪৮১ জন এবং মৌলভীবাজার জেলার ৪৩৩ জন সুস্থ হয়েছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেট কর্তৃক গণমাধ্যমে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪০, সুনামগঞ্জে ২৮৯, হবিগঞ্জে ২১৮ এবং মৌলভীবাজারে ৭৬ জন ভর্তি আছেন। এসব রোগীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৫৯ এবং মৌলভীবাজার জেলায় ২৫ জন ভর্তি আছেন।
একই সাথে সিলেট বিভাগের চার জেলায় ৫৯৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪০৪, সুনামগঞ্জে ৫৭, হবিগঞ্জে ৫৭ এবং মৌলভীবাজারে ৭৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed