সৌদি বাদশাহ হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে মেডিকেল চেপআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) খবরে এ তথ্য জানিয়েছে।
এসপিএ জানিয়েছে, ৮৪ বছর বয়সী সৌদি বাদশাকে পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেয়া হয়।
২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারী দেশ সৌদি আরবের বাদশা হিসেবে দেশ শাসন করছেন সালমান। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন।
বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed