Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৪৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৯ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬০ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার কলেজের ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫০ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২০ জন এবং সুনামগঞ্জ জেলার ৪০ জনের করোন শনাক্ত হয়।

সব মিলিয়ে রোববার (১৯ জুলাই) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৫১ জনে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫০০ জন, সুনামগঞ্জে ১৩২৩ জন, হবিগঞ্জে ১০৬২ জন ও মৌলভীবাজারের ৮৬৬ জন।

এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন। এর মধ্যে সিলেটে ৮৯১ জন, সুনামগঞ্জে ৯৩৯ জন, হবিগঞ্জে ৪৭৪ জন ও মৌলভীবাজারে ৪২৮ জন।

চার জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৯ জন। এর মধ্যে সিলেটে ৯১ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৫ জন।

Share





Related News

Comments are Closed