Main Menu

গাজীপুরের শ্রীপুরে ফোম কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি ফোম কারখানার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিশু পল্লী-সাথিয়া বাজার রোডের সাইটেলিয়া এলাকার অরবিট পলিমার ইন্ডাট্রিজ লিমিটেড কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সাভিসের উপ সহকারী পরিচালক মো: আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়াবাড়ি এলাকার অরবিট পলিমার ইন্ডাট্রিজ লিমিটেড কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাত ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা ফোমসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Share





Related News

Comments are Closed