ফ্রান্সে আফ্রিকানদের হাতে বিশ্বনাথের যুবক খুন
বিশ্বনাথ প্রতিনিধি : ফ্রান্সের সারজি এলাকায় খুন হয়েছেন সিলেটের বিশ্বনাথের যুবক জালাল (৩০)। গত শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে । নিহত জালাল বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামের মৃত আম্তর আলীর ছেলে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে নিহতের বড়ভাই যুক্তরাজ্য প্রবাসী আহাজ মিয়া জানান, জালাল ফ্রান্সের স্যারজি এলাকাতে সরকারি একটি বাসায় আরো একজন বাংলাদেশী সহ দুই আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করতেন। গত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে। পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে জালালের মৃতদেহ।
তার এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, জালাল গত কিছুদিন আগে ৭০০ ইউরো দামের একটি মোবাইল ফোন কিনেছে ও তার কাছে নগদ কিছু ইউরো ছিল। ধারণা করা হচ্ছে এই মোবাইলের কারণে হত্যাকাণ্ড হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। রুমের বাকি তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed