সিলেটে বেসরকারি স্কুলের টিউশন ফি কমানোর দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ইংলিশ মিডিয়ামসহ বেসরকারি স্কুলগুলোতে টিউশন ফি অর্ধেক অর্থাৎ ৫০% কমানোর দাবিতে মানববন্ধন করেছে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করেন এসোসিয়েশন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা এই কঠিন করোনাকালে সিলেট নগরীর আনন্দ নিকেতন, গ্রামার, রাইজ, স্কলার্স হোম, বিবিআইএসসি ও খাজাঞ্চিবাড়িসহ সকল ইংলিশ মিডিয়াম এবং বেসরকারি অন্যান্য স্কুলে টিউশন ফি ৫০% কমানোর দাবি জানান। এছাড়াও পুন:ভর্তি ফি মওকুফের দাবি জানান বক্তারা।
সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক-আইনজীবি আব্দুল মুকিত অপির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র সাংবাদিক বদরুদ্দোজা বদর ও খালেদ আহমদ প্রমুখ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed