Main Menu

সাবেক হুইপ আশরাফ হোসেন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: ক্যান্সার ও হার্টের সমস্যায় মারা গেলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০)।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ দিন আগে মো. আশরাফকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।

ওয়ান ইলেভেনের সময় হুইপ আশরাফ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়ার সাথে দলের সংস্কারপন্থী অংশে যোগ দেন। মান্নান ভুইয়ার মৃত্যুর পর হুইপ আশরাফকে আর রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি।

Share





Related News

Comments are Closed