বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রীর মামলায় যৌতুক লোভী স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম নেফুর আলী (৪০)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত বুজুর আলীর ছেলে।
শুক্রবার (১৭ জুুলাই) সকালে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহষ্পতিবার (১৬ জুলাই) তার স্ত্রী সাফিয়া বেগম (২৭) বাদী হয়ে যৌতুক দাবী ও নির্যাতনের অভিযোগ এনে মামলা (নাম্বার-১২) দায়ের করলে ওইদিনই সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় মিয়ারবাজার থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর বলেন, মামলার প্রেক্ষিতে প্রধান আসামিকে আটক করে আজ সিলেট কোর্টে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারেরও চেষ্ঠা চলছে।
সূত্র জানায়, বিয়ের পর থেকে স্ত্রী সাফিয়াকে যৌতুকের জন্যে নির্যাতন করে আসছিল নেফুর আলী। কথা মতো টাকা না দিলে মারপিট করে উপোস রাখতো তাকে। সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দেন সাফিয়া। এ সন্তান জন্মের ব্যয়ভার হিসেবে আরও ৩০ হাজার টাকা যৌতুক দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রী সাফিয়া ও তার মা-ভাইকে মারধর করে নেফুর আলী, তার দু’ভাই জুনেদ, লুৎফুর ও ভাগ্নে ফয়সল।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed