বিয়ানীবাজারে পিস্তলসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান টিটন বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামের আব্দুল মুছব্বিরের ছেলে।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে পৌরশহরের উত্তরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, ওয়াহিদুজ্জামান টিটন একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিয়ানীবাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed