হবিগঞ্জে ভেজাল পণ্য জব্দ, জেল-জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার ধূলিয়াখালে ভেজাল পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযানকালে কারখানার সাথে জড়িত অভিযোগে বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের একজনকে ৬ মাসের কারাদণ্ড ও নগদ একলক্ষ টাকা জরিমানা এবং অপর দুইজনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও একলক্ষ টাকা করে জরিমানা প্রধান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হল কারখানার মূলহুতা ধূলিয়াখাল গ্রামের সালেক মিয়ার ছেলে হরুন মিয়া (২৮), ও তার সহযোগী ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (৩১), ও বাড়ির মালিক হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগরের মৃত আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া (৪৫)।
গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নকল লেভেলযুক্ত বিপুল পরিমাণ সরিষার তেল, সুপার একসেল ডিটারজেন্ট পাউডার ও বেস্ট টাটা প্রিমিয়াম চা-পাতাসহ ভেজাল পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা হোসেন। এ সময় উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এনএসআই ডিডি আজমল হোসেন, এডি হুমায়ুন, অফিস সহকারী রাসেল সিনহা, অফিস সহায়ক কুদ্দুস, সদর থানার এসআই সাহিদ, এসআই মহিন, এসআই উত্সব কর্মকারসহ একদল পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি মাকসুদা হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- হবিগঞ্জ এনএসআই এর মাধ্যমে তথ্য জানতে পেরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দসহ বেআইনি কাজে জড়িত তিনজনকে জেল-জরিমানা প্রধান করা হয়।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed