কানাইঘাটে মায়ের দাফনকালে ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের কানাইঘাট উপজেলায় মায়ের মৃত্যুর ১২ ঘন্টা পর তার এক ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম এবাদুর রহমান ( ৫০)। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের মৃত শহীদ আলীর ছেলে। বুধবার সকাল ১০টার দিকে মারা যান তিনি।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় বার্ধক্য জনিত কারনে মারা যান কানাইঘাট সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত শহীদ আলীর স্ত্রী সিদ্দেকা বেগম (৮৫)। আজ বুধবার সকাল ১০টায় সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার ছেলে এবাদুর রহমান ( ৫০)। সাথে সাথে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবাদের নিকটাত্মীয় রুমান আহমদ বলেন, মাকে খুব ভালোবাসতেন এবাদুর রহমান। হয়তো মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।
এদিকে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed