গোলাপগঞ্জে ট্যাংকির পানি পান করে ৮ জন অসুস্থ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি পান করে নারী-শিশু সহ ৮জন অসুস্থ হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।
অসুস্থরা হলেন- কানিশাইল গ্রামের মর্তুজ আলী (৪৫), ফজলুল হক (৫৬), সোমা বেগম (১৪), নিলুফা বেগম (৩৩), শামীম আহমদ (২৩), আসমা বেগম (৪৫), সাজেদা বেগম (১৪), সামাদ আহমদ (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কানিশাইল গ্রামের মর্তুজ আলীর পরিবারের ৮জন সদস্য বাসার পানির ট্যাংকির পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাৎক্ষণিক তদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তাৎক্ষণিক পানি পান করে অচেতন হওয়া সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে পানিতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদের পরীক্ষা নিরিক্ষার পর প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed